শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার দাকোপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন চন্দনাইশের আবদুলবারী হাটে ৭ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ হচ্ছে ,দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান  চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খুলনার দাকোপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জুন, ২০২৬

খুলনা ব্যুরো-

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস ও উত্তরণের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, রেলি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবছর ৫ জুন জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) কর্তৃক বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালিত হয়। প্রতি বছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য হলো— ‘Inspired by Nature. For Climate. For Our Future.’ অর্থাৎ, ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।’বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমে দাকোপ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পরে উপজেলা চত্বরে বিভিন্ন জাতের ফলের গাছ রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি একে এম জাহিদুল ইসলাম,আঃ রাজ্জাক, মোঃ মোশারেফ হোসেন, রতন কুমার দাস,মোঃ ইমরান, ভারতি গুহ, ইউরিদা আফরিন, মুন্না ইসলাম,বিপ্লব সানা,ইমাম রব্বানী রাফি সহ বিভিন্ন জিও এনজিও প্রতিনিধি গন ও সুশীল সমাজের প্রতিনিধি গন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »