Categories: জাতীয়

সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

তৃণমূল ও জাতীয় পর্যায়ে সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্বের জন্য দেশবাসী থাকিয়ে আছে জামায়াতের দিকে,,,,,

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারী মু: আবদুল জব্বার বলেছেন, তৃনমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত – মেধাবী, সৎ-যোগ্য, দেশ প্রেমিক ও আদর্শিক নেতৃত্বের জন্য একমাত্র জামায়াতের দিকে থাকিয়ে আছে দেশবাসী।
তিনি আজ ফৌজদারহাট বাদশাহ ফেয়ার ল্যান্ড কমিউনিটি সেন্টারে সলিমপুর জামায়াতের ঈদ পূনর্মিলনী ও বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সলিমপুর ইউনিয়ন জামায়াত আমীর মো: ফরহাদ হোসেনের সভাপতিতে ও সেক্রেটারী মো: মহিউদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মাওলানা আবু হাবস মো: নকিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, বর্তমান সময়ে সীতাকুণ্ডের উন্নয়ন নেই বললেও চলে, নেই সরকারি কোন ধরনের উন্নয়ন প্রকল্প! পূর্বের যেকোন সময়ের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও তত ভালো না ; চাঁদাবাজি,সন্ত্রাস চুরি ডাকাতি তো লেগেই আছে!
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১১,আসনের প্রার্থী জননেতা মো: শফিউল আলম, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারী ও সাবেক পৌর কমিশনার মো: তাহের, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মো: কুতুবউদ্দিন শিবলী, এসিস্ট্যান্ট সেক্রেটারী ও সাবেক এপিপি এডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ উদদীন, উপজেলা জামায়াতের সুরা সদস্য মো: জাহাঙ্গীর সাদেক। আরো বক্তব্য রাখেন মো: জসীম উদদীন, মাহবুবুর রহমান তারেক, মো: খায়রুল ইসলাম প্রমুখ।
সমাবেশে সেক্রেটারী মহিউদ্দিন চৌধুরীকে সলিমপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ও ৯টি ওয়ার্ডের মেম্বার বৃন্দের নাম ঘোষণা করা হয়।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

17 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

18 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

20 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

20 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.