Categories: জাতীয়

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না

দিদার টুটুলঃ

সীতাকুণ্ডের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ফেরদৌস আহমেদ মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (০৪/০৬/২০২৬ইং) ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনক্রমে সভাপতি মোনায়েম মুন্না, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নির্বাচিত হয়। তবে ফেরদৌস আহমেদ মুন্না নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার কারণে সীতাকুণ্ড উপজেলাসহ চট্টগ্রাম জেলাধীন নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। মুন্না দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হলের সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করে। মুন্না তৃণমূল পর্যায় থেকে শুরু করে মূল দল বিএনপির দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখে। আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে একাধিকবার মামলা, হামলার শিকার ও গ্রেফতারসহ বিভিন্ন ভাবে হয়রানীর মুখোমুখি হয়। তাই
দলীয় নেতাকর্মীরা মনে করে তাকে কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়া তার দীর্ঘ রাজনীতিতে পথচলা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি। এখন তার এলাকার দলীয় নেতাকর্মীদের আশা, সে কেন্দ্রীয় যুবদলকে আরো শক্তিশালী ও গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ গুলো সম্পাদন করতে ভূমিকা পালন করবে। মুন্না ১নং সৈয়দপুর ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং তার বড় নার্গিস আক্তার চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি ও একজন সফল শিক্ষীকা।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

18 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

18 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

21 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

21 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.