সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক প্রীতি পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার সিদ্দিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম উত্তর জেলা। তিনি তার বক্তব্যে সংগঠনের আদর্শ, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং জনসেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাওহীদুল হক চৌধুরী, সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা ক্রেতা সুরক্ষা আন্দোলন; মাওলানা মিজানুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সীতাকুণ্ড উপজেলা; এবং হাফেজ আলী আকবর, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সীতাকুণ্ড পৌরসভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন পারভেজ। সঞ্চালনায় ছিলেন পিয়ার আহাম্মেদ পিয়ারু।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেজবাহ উল আলম রাসেল, শামসুল হুদা,স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…
সিলেট প্রতিনিধি : সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…
This website uses cookies.