
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
মাস্টার কাশেম সভাপতি ও লায়ন গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক সর্বসম্মতিক্রমে নির্বচিত করা হয়েছে সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির নতুন কমিটিতে।
সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতি (রেজি. নং চট্ট-৩২৮৪) এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ আজ ২৯ মে শুক্রবার, বিকেল ৪টায় সংগঠনের সভাপতি শিল্পপতি মাস্টার আবুল কাশেম এর নতুন বাড়ী (বিএম কন্টেইনার ডিপোর বিপরীতে) দক্ষিণ শীতলপুর, চট্টগ্রামে প্রফেসর ড.মো.ফসিউল আলমের সভাপতিত্বে এবং লায়ন মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন।বার্ষিক সাধারণ সভায় সর্ব সন্মতিক্রমে মাস্টার আবুল কাশেমকে সভাপতি ও লায়ন মো. গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৯ নির্বাচিত করা হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply