শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা

  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মে, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন), আয়োজনে ইলমা বাস্তবায়নে সুইস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহায়তা এবং নাগরিকতা-জিএফএ-এর কারিগরি সহায়তায় অনুষ্ঠিত হয়। ভয়েসেস ফর চেঞ্জ’এর জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান লিওন এর সঞ্চালনায় মতবিনিময় সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলতাফ হোসেন ,সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মোঃ আলমগীর, সমাজ সেবা অফিসার লুৎফুন নেচ্ছা বেগম,যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ তাজ্জামুল হোসেন, মহিলা বিষয়ক অফিসার তাহামিনা তামান্না, আনসার ভিডিপি কর্মকর্তা পুষ্পিতা, সাংবাদিক সঞ্জয় চৌধুরী, ইমাম হোসেন স্বপন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর ইনমাইল আরাফাত, খান ফাউন্ডেশন প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা সহ সুশিল সমাজের প্রতিনিধিত্ব ও নারীনেত্রী গন।সভায় বক্তারা বলেন, “আইনগত সহায়তা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেবা যা প্রান্তিক ও অসহায় মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করে। এই কার্যক্রমকে আরও কার্যকর ও তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছাতে প্রচারনায় বেশ কিছু কাজ করতে হবে। আমরা যারা ,সরকারি,বেসরকারি সুশিল সমাজের প্রতিনিধিগন রয়েছি সবাই সবার যায়গা থেকে তৃনমূল প্রর্যায়ে ঔঠান বৈঠক,পোষ্টার,লিপলেট সহ নানা মূখি কার্যক্রম হাতে নিতে হবে। আইনি সহায়তার বর্তমান অবস্থা, বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তত আলোচনা হয় এবং লিগ্যাল এইড ক্লিনিক এর সেবা নিতে সবাইকে আহ্বান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »