চন্দনাইশে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে স্থানান্তরের সময় ৮ শ লিটার জ্বালানি তেল জব্দ

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ 

চন্দনাইশ উপজেলায় চড়া দামে জ্বালানি তেল বিক্রির উদ্দেশ্যে স্থানান্তরের সময় ২’শ লিটার অকটেন ও ৬’শ লিটার ডিজেল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। গত ২ এপ্রিল রাতে উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকা থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

জানা যায়, দোহাজারী পেট্রোলিয়াম নামক একটি জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে নসিমন যোগে ৪টি ড্রামের মাধ্যমে ২’শ লিটার অকটেন, ৬’শ লিটার ডিজেল চড়া দামে বিক্রির উদ্দেশ্যে বৈলতলী ইউনুছ মার্কেটে নিয়ে যা”িছল। গোয়েন্দা সংস্থার স্থানীয় প্রতিনিধিরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করেন। সাথে সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসব জ্বালানি তেল জব্দ করে জব্দকৃত ডিজেল ও অকটেন দোহাজারী পৌরসভা কার্যালয়ে নিয়ে যায়। এসব জ্বালানি তেল নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে তিনি জানান।

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.