জসিম উদ্দীন ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ২ এপ্রিল (বৃহস্পতিবার) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রত্যেক ভাটা মালিককে ৪ লাখ টাকা করে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে চন্দনাইশের ৫টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো পূর্ব এলাহাবাদ এলাকার নেওয়াজ
রশিদের মালিকানাধীন মেসার্স পটিয়া ব্রিকস (পিবিএম), মো. সোলাইমানের মেসার্স শাহ আমানত ব্রিকস (এমএসবি), আলী আজমের মেসার্স জোহাদিয়া ব্রিকস (এইচবিএল), দিদারুল হকের মেসার্স ন্যাশনাল ব্রিকস (এনবিএম) এবং নাজিম উদ্দীনের মালিকানাধীন মেসার্স চৌধুরী ব্রিকস। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সালসহ র?্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সহযোগিতা করে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.