শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে র ্যাব সদস্য হত্যার ২০ আসামী আটক জগন্নাথপুরে যুক্তরাজ্যের সুইন্ডন মেয়র আবদুল আমিনকে সংবর্ধনা প্রদান সুনামগঞ্জের ছাতকে ভাঙচুরের ঘটনায় ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা সরেজমিনে পরিদর্শন চোরের গ্রাম অপবাদ মুছতে রাস্তায় নেমেছে কুরশি, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি সীতাকুণ্ডে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেসে আগুন,যান্ত্রিক ক্রুটি না নাশকতা? সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনায় বীর মুক্তিযোদ্ধা মহরম আলী। সীতাকুণ্ড মুক্তিযুদ্ধাদের সকল সুবিধা দেয়া হবে,,,,আসলাম চৌধুরী। খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময়
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে র ্যাব সদস্য হত্যার ২০ আসামী আটক

  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬

 

কাইয়ুম চৌধুরী
সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের অপরাধ জগত খ্যাত সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক পৃথক অভিযানে এ পর্যন্ত মোট ২০ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম র‍্যাব-৭ ও জেলা পুলিশ, চট্টগ্রামের বিশাল একটি টিম।
গতকাল সহ সাম্প্রতিক সময়ে পরিচালিত ধারাবাহিক অভিযানে এসব আসামিদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র ্যাব আমাদের সময় কে জানায়, আলোচিত এই হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরালো অভিযান শুরু করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলোতে অভিযান চালিয়ে একে একে পলাতক আসামিদের আটক করা হয়।

র‍্যাব-৭ সূত্রে আরো জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীসহ সহযোগী এবং পরিকল্পনায় যুক্ত ব্যক্তিরাও রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পেছনের গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা তদন্তে সহায়ক হিসেবে কাজ করছে।

এদিকে, হত্যাকাণ্ডের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং এলাকায় সন্ত্রাসী তৎপরতা দমনে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর একটি ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই চিরুনি অভিযানে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ, বিভিন্ন স্থানে তল্লাশি এবং অপরাধীদের আস্তানা হিসেবে ব্যবহৃত বলে ধারণা করা জায়গাগুলোতে বিশেষ নজরদারি করা হয়।

যৌথ বাহিনীর এই অভিযানের ফলে এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অপরাধী চক্রের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়।

সীতাকুণ্ড থানার ওসি মোঃ মাহিনুল আমাদের সময় কে পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে আরও কিছু তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না। তবে মামলার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, জঙ্গল সলিমপুর এলাকায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব নিহত হন। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং দ্রুত সময়ের মধ্যেই সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।
জঙ্গল সলিমপুর,আলীনগর দখলবাজ সন্ত্রাসীরা আত্মগোপনে থেকে নানান রকম পন্হায় তাদের অবস্হান টিকে থাকার চেষ্টা চালাচ্ছে,বিশেষ করে তৎকালীন আওয়ামী সরকারের আমলে বাস্তহারার নামে যেই লিজ নিয়েছিলেন ভূমি মন্ত্রনালয় থেকে সেইগুলো প্রতিষ্ঠিত করতেই তাদের দৌড়যাপ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »