Categories: ধর্ম

পালপুর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা নুর মিয়া তালুকদারের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল


বিশেষ (সুনামগঞ্জ)প্রতিনিধ:

পালপুর স্কুল এন্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও দক্ষিণ ছাতকের প্রবীণ শালিস ব্যক্তিত্ব মরহুম নুর মিয়া তালুকদার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৪ মার্চ) পালপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার মাঠে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।


এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরেফিন ফয়ছল, সুনামগঞ্জ জেলা দায়রা জর্জ এর নারী ও শিশু আদালতের পিপি আব্দুল জলিল, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব আব্দুল খালিক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুব ও জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিমু, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল।


এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, ছাতক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, সিলেট মহানগর যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমেদ, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামছু উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান মুহিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা লিকছন আহমেদ, যুবদল নেতা সাইফ উদ্দীন ও মানিক মিয়া।


মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মাহবুব আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের শেষপর্বে মরহুম নুর মিয়া তালুকদার এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Mohammed Alam

Recent Posts

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

14 hours ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

3 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

4 days ago

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল

সিলেট প্রতিনিধি : ​সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…

4 days ago

চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল?

​কাইয়ুম চৌধুরী: ​চট্টগ্রামের খেজুরতলা, কাটগড়, রাজমণি ঘাট ও কাট্টলী ঘাটে সাংবাদিকতার পরিচয় দিয়ে মাছ লুটপাটের…

5 days ago

সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সীতাকুণ্ডে শুরু হয়েছে দুর্গাপূজার মূল…

5 days ago

This website uses cookies.