জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে সদ্য প্রয়াত ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা সাইফুল ইসলামের রূহের মাগফেরাত কামনায় এবং আলেম-উলামা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৩ মার্চ) শুক্রবার পৌর শহরের ডেমন্স কেইভ চাইনিজ রেস্টেুরেন্টে ইফতারপূর্ব আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে ও সেক্রেটারি সমছু মিয়া সুজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় নেতা মাওলানা মইনুল ইসলাম পারভেজ, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা আজমল হোসেন জামী, বিএনপি নেতা এমএ কাদির, উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জাতীয় পার্টি নেতা আবদুল মনাফ, মাওলানা নুরুল হক, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, আনজুমানে আল ইসলাহ নেতা সৈয়দ মিজানুর রশীদ প্রমূখ।
এতে আনজুমানে আল ইসলাহ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা আজমল হোসেন জামী।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.