কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে গুপ্তহত্যা থামছেনা। একের পর এক খুন হচ্ছে,নিরবে, প্রথম সনাক্ত হচ্ছে অজ্ঞাত,পরে পরিচয় মিলছে দলীয় বা ব্যক্তিগত কোন্দলে। আজ বুধবার সকালে সজীব চৌধুরী আকাশ (২৫)নামে এক যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে মুরাদপুর একটি টমেটো খেতে।
লাশের গায়ে রয়েছে ধারালো ছুড়ির অসংখ্য আঘাত।
গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল,আজ সকালে তার মৃতদেহ মিলে। নিহত সজীব মীরসরাই থানার আবুতোয়াব এলাকার আবুল কালামের ছেলে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, গত পাঁচ বছরে মুরাদপুরে ৮ জনের মত হত্যা হয়েছে,সবগুলোই গুপ্তহত্যা। সদ্য জাতীয় নির্বাচনের মাত্র ৫ দিন আগে বাচা মিয়া (৩৫) নামে এক যুবককে হত্যা করে মুরাদপুর রাস্তার পাশে ফেলে রাখে।কয়েকটি হত্যার হত্যার রহস্য উৎঘাটন হলেও বেশীরভাগ হত্যাই অজ্ঞাত রয়ে গেছে।
এলাকাবাসী আরো জানায়, সজীবের বাড়ী মিরসরাই এলাকায়। সে সীতাকুণ্ডের মুরাদপুর হাসনাবাদ এলাকায় বিয়ে করেছেন। একটি অটোরিক্সার ব্যাটারী নিয়ে স্হানীয় আলিমের সাথে শালিশী হয়েছে রাতে। তাছাড়া ডিজিএফএর চাল বিতরণে ও কয়েকজনের সাথে ঝগড়া হয়। আজ সকালে টমেটো খেতে তার লাশ মিললো। হত্যার রহস্য ত্রিমুখী হওয়ায় সঠিকভাবে বলা যাচ্ছেনা সজীবকে কে হত্যা করলো।
সজীবের লাশ উদ্ধারকারী এস আই বিল্লাহর কাছে কয়েকবার মোবাইল করেও কোন তথ্য পাওয়া যায়নি। পুলিশের সাথে যোগাযোগ করে তেমন কোন তথ্যই না পাওয়ায় এলাকাবাসীর সূত্রে প্রকাশ করা হলো।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.