রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আবারো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা বলি শরীফ ফৌজদারহাট কাঁচা বাজারে জামায়াতের উদ্যোগে নলকূপে স্থাপন সীতাকুণ্ডে অবৈধ কারখানার জিংক পাউডার কেলেংকারীঃ দুই জামায়াত নেতার মধ্যে পাল্টাপাল্টি আভিযোগ! সীতাকুণ্ডে জামান হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ থেকে লক্ষ টাকার মালামাল চুরি মীরসরাইয়ে প্রবাসীকে হামলা ও অপহরণ মামলায় আসামির রিমান্ড শুনানি, বাদীপক্ষের আবেদন সীতাকুণ্ডের শোকলালহাট তুলার গুদামে আগুন,৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চন্দনাইশে ৬ শিক্ষক দিয়েই চলছে ৬৩০ শিক্ষার্থীর পাঠদান, শিক্ষক সংকটে শতবর্ষী মডেল উচ্চ বিদ্যালয়  সীতাকুণ্ডে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী অস্ত্র সহ ‘নলা কাসেম’ গ্রেফতার! এস এস সি পরীক্ষার্থীদের যাতায়াতে এবারো বাস ফ্রি সার্ভিস উদ্ভোধন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের মুরাদপুরে আবারো যুবক খুন!

  • আপডেট সময়ঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে গুপ্তহত্যা থামছেনা। একের পর এক খুন হচ্ছে,নিরবে, প্রথম সনাক্ত হচ্ছে অজ্ঞাত,পরে পরিচয় মিলছে দলীয় বা ব্যক্তিগত কোন্দলে। আজ বুধবার সকালে সজীব চৌধুরী আকাশ (২৫)নামে এক যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে মুরাদপুর একটি টমেটো খেতে।
লাশের গায়ে রয়েছে ধারালো ছুড়ির অসংখ্য আঘাত।
গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল,আজ সকালে তার মৃতদেহ মিলে। নিহত সজীব মীরসরাই থানার আবুতোয়াব এলাকার আবুল কালামের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানাগেছে, গত পাঁচ বছরে মুরাদপুরে ৮ জনের মত হত্যা হয়েছে,সবগুলোই গুপ্তহত্যা। সদ্য জাতীয় নির্বাচনের মাত্র ৫ দিন আগে বাচা মিয়া (৩৫) নামে এক যুবককে হত্যা করে মুরাদপুর রাস্তার পাশে ফেলে রাখে।কয়েকটি হত্যার হত্যার রহস্য উৎঘাটন হলেও বেশীরভাগ হত্যাই অজ্ঞাত রয়ে গেছে।
এলাকাবাসী আরো জানায়, সজীবের বাড়ী মিরসরাই এলাকায়। সে সীতাকুণ্ডের মুরাদপুর হাসনাবাদ এলাকায় বিয়ে করেছেন। একটি অটোরিক্সার ব্যাটারী নিয়ে স্হানীয় আলিমের সাথে শালিশী হয়েছে রাতে। তাছাড়া ডিজিএফএর চাল বিতরণে ও কয়েকজনের সাথে ঝগড়া হয়। আজ সকালে টমেটো খেতে তার লাশ মিললো। হত্যার রহস্য ত্রিমুখী হওয়ায় সঠিকভাবে বলা যাচ্ছেনা সজীবকে কে হত্যা করলো।
সজীবের লাশ উদ্ধারকারী এস আই বিল্লাহর কাছে কয়েকবার মোবাইল করেও কোন তথ্য পাওয়া যায়নি। পুলিশের সাথে যোগাযোগ করে তেমন কোন তথ্যই না পাওয়ায় এলাকাবাসীর সূত্রে প্রকাশ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »