বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন জগন্নাথপুরে ভেজাল বিরোধী অভিযানে জরিমানা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯-১০নং ওয়ার্ড নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি নেতা আসলাম চৌধুরী এলাকাবাসীর সাথে ইফতার মাহফিলে অংশগ্রহন ও কুমিরায় নিহত শিশু জান্নাতুল নাঈমা ইরামনির বাড়ীতে গিয়ে তার মা,বাবার সাথে সাক্ষাত ও সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সীতাকুন্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেটস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। তাছাড়া জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী ওই মসজিদ প্রাঙ্গনে তাদের পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জেয়ারত করেন।

ইফতার মাহফিলে অংশ নিয়ে আসলাম চৌধুরী বলেন, এমপি হিসেবে নয়, এলাকার সন্তান হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও আমি আপনাদের সাথে ইফতারে শরীক হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি চাইব সুখে দুঃখে অতীতের ন্যায় আপনাদের পাশে থাকতে। সেই সাথে সবার প্রতি আহবান জানাবো, “সংযমের মাস হিসেবে রমজানের আদর্শ বুকে ধারণ করে ইবাদত বন্দেগী ও ভাল কাজে সম্পৃক্ত থাকুন। ইসলামের সম্প্রীতি আর সহাবস্থানের নীতি অবলম্বন করে জীবন যাপন করলে মানবজীবনে কোনোরূপ অশান্তি থাকবেনা ইনশাল্লাহ।

স্টেশন ফকিরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর সেলিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহুরুল আলম জহুর, মো. মোরছালিন, বদিউল আলম বদরুল, আনোয়ার চেয়ারমান, খোরশেদ আলম মেম্বার, কামাল উদ্দিন, জাহেদুল হাছান, এ এস এম সায়েম, মামুন ইদ্রিস প্রমূখ।

এর আগে আসলাম চৌধুরী সম্প্রতি হত্যাকান্ডের শিকার ছোট শিশু ইরার পরিবারের সাথে দেখা করতে কুমিরা তাদের বাড়ীতে যান। এসময় আসলাম চৌধুরী খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রশাসনকে ভূমিকা রাখার আহবান জানান। সেই সাথে আগামীতে যাতে এধরনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসন এবং এলাকাবাসীকে সজাগ থাকার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »