Categories: জাতীয়

চট্টগ্রাম বায়েজিদ চৌধুরী নগর বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে নাজিম-বেলাল পরিষদ জয়ী।

নিজস্ব প্রতিনিধি-

শনিবার ২৮ ফেব্রুয়ারী ২০২৬ইং বহুল প্রত্যাশিত চট্টগ্রামের চৌধুরীনগর আবাসিক এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবমুখর আমেজ তৈরি হয়েছে পুরো এলাকায়। উক্ত নির্বাচনে মোট প্রার্থীরা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে সারাদিন ভোট গ্রহনের কাজ সম্পাদন হয়। সংগঠনের সদস্য কার্ড পদর্শন পূর্বক ভোটাররা নিজেদের ভোটদান কাজ সম্পাদন করেছেন এবং বলছেন, তারা যোগ্য ও সৎ নেতৃত্ব চান, যারা সমিতির উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে দায়িত্ব পালন করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভোটগ্রহণ শেষে বিকাল ৪ টায় ভোট গণনা শুরু হয়। বিকেল ৫.৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন। সর্বমোট ২৭৮ ভোটের মধ্যে ২০৭ ভোট প্রদান করেন। সভাপতি পদে আলহাজ্জ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্জ বেলাল আহমদ সহ-সভাপতি মোহাম্মদ কাজী আব্দুল ওহাব, কোষাধক্ষ্য মোহাম্মদ কাজী জসিম উদ্দিন, সদস্য পদে আলহাজ্জ আমিনুলহক নূরে আলম ভূঁইয়া, মোঃ ফজল হোসেন, জনাব মোঃ মুসা শিকদারকে ও অন‍্য প‍্যানেল থেকে কামাল কে বিজয় বলে ঘোষণা প্রদান করেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

18 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

2 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

2 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

3 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

4 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

4 days ago

This website uses cookies.