Categories: জাতীয়

সীতাকুণ্ড উপজেলা বাজার ব্যবসায়ীদের সাথে বৈঠক

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীদাকুণ্ড উপজেলা বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ,ব্যবসায়ীদে সাথে বাজার মনিটরিং কমিটির মতবিনিময় উপজেলা সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বাজার মনিটরিং অগ্রগতি,চরমান বাজার দর, বাজারে যানজট,গ্রাহক হয়রানী,স্বাস্হ্য সম্মত গরু জবাই বিষয় ও দর নিয়ে পর্যালোচনা,সিএনজি ষ্ট্রেন্ডও গরু জবাই খানা স্হান নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মত বিনিময় অনুষ্ঠানে আলোচনা করেন, এসি তদন্ত মোঃ আলমগীর,পশু সম্পদ কল্লোল বড়ুয়া, মৎস কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, স্যানিটারী কর্মকর্তা মোঃ জাহেদুল হক, কৃষি সহকারী কর্মকর্তা মোঃ শাহ আলম, সীতাকুণ্ড ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি
মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া, সেক্রেটারী সাজ্জাদ হোসেন রফিক, ব্যবসায়ী নেতা মোঃ নুর মোহাম্মদ,দেরোয়ার হোসেন, নুর উদ্দীন,আবু তাহের,মোহন পাল,জসিম উদ্দীন,আনোয়ার হোসেন,মোঃ ওসমান, মোঃ সাহাবুদ্দিন,এজাহার মিয়া,আলাউদ্দীন,মোঃ জনি,তপন বড়ুয়া,আবির সহ বিবিন্ন বাজারের নেতৃবৃন্দ,ব্যবসায়ী বক্তব্য রাখেন।

সভাপতি ইউ এন ও মোঃ ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড সদর বাজার সহ বড় বড় বাজারের মধ্যে রয়েছে বড়দারোগাহাট,শোকলাল হাট,বাড়বকুণ্ড,ছোট কুমিরা,বড় কুমিরা,মাদামবিবিরহাট, ভাটিয়ারী, ফৌজদারহাট রয়েছে। এসব বাজারে প্রতিদিন শত শত মানুষ হাটবাজার করে থাকেন। বাজারগুলোতে মনিটরিং করে গ্রাহক সহনীয় রাখতে হবে।পাশাপাশি ফুটপাতে দোকান বসলেও যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। পরিবেশ সম্মত ভাবে গরু জবাই ও দর সহনীয় রাখতে হবে। মনিটরিং করা,জড়িমানা করা ভাল দিক নয়,আমরা হয়রানী চাইনা,আমরা চাই ব্যবসায়ীগন তাদের বিবেকমত ব্যবসা করুক, ভোক্তাগন সাচ্ছন্দে
ক্রয় করুক। এব্যাপারে সকলে যার যার দায়িত্ব পালন করে রোজার পবিত্রতা রক্ষা করুন,মানুষের সেবায় এগিয়ে আসুন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

18 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

2 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

2 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

3 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

4 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

4 days ago

This website uses cookies.