Categories: ধর্ম

ছাতকে লিলাম বাড়ির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অসহায়দের মাঝে সহায়তা

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের বুরাইয়া চিছরাওলী গ্রামে লিলাম বাড়ির প্রবাসীদের অর্থায়নে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, দোলার বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন ময়না এবং প্রবাসী হিরা মিয়া আনছার।

 

অনুষ্ঠানের শুরুতে মোনাজাত পরিচালনা করেন বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সিরাজুল ইসলাম ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন চিছরাওলী মসজিদের ইমাম মামুনুর রশীদ, ব্যবসায়ী রাসেল আহমদ, মসউদ আহমদ, সুহেল আহমদ, বিলাল আহমদ, জুয়েল আহমদ ও মহসিনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উপকারভোগীরা জানান, লিলাম বাড়ির মরহুম উমেদ উল্লাহ, মনা উল্লাহ ও সাইফ উল্লাহ আজ আমাদের মাঝে নেই। তাঁদের রেখে যাওয়া বংশধরেরা বর্তমানে বিভিন্ন দেশে অবস্থান করছেন। অনেকেই দেশে থাকলেও কর্মব্যস্ততার কারণে নিয়মিত বাড়িতে থাকতে পারেন না। তবুও প্রতি বছর রমজান ও ঈদ উপলক্ষে লিলাম বাড়ির পক্ষ থেকে অসহায়দের জন্য উপহার ও সহায়তা প্রদান করা হয়ে থাকে।

 

এলাকাবাসীর মতে, প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটায়। এছাড়াও লিলাম বাড়ির অর্থায়নে এলাকায় বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে, যা স্থানীয়দের চলাচল ও যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করেছে।

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

17 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

18 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

20 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

20 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.