কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড( চট্টগ্রাম):
চট্টগ্রাম সীতাকুণ্ডের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রমজানের শুরুতেই লেবু, বেগুন, শসা,গাজর, কলা ও কাঁচামরিচের দাম হু হু করে বেড়ে চারগুণে পৌঁছেছে। সপ্তাহখানেক আগে যে লেবুর হালি ৩০-৪০ টাকায় পাওয়া যেত, তা এখন বেড়ে ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বেগুনের দাম প্রায় দ্বিগুণ হয়ে কেজি ১০০-১২০ টাকায় উঠেছে। ৫০ টাকার শসার কেজি এখন ১০০-১২০ টাকা এবং ৮০ টাকার কেজি কাঁচামরিচ এখন ২০০ তেকে ২২০ টাকায়, ৮০ টাকার কলার ডজন এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ফলে ইফতারের সাধারণ আইটেম শসা, কলা, গাজর, বেগুনি ও লেবুর শরবত এখন অনেক পরিবারের জন্য বিলাসিতায় পরিণত হয়েছে।
বিক্রেতাদের দাবী, আমদানি কম ও সরবরাহ ঘাটতির কারণে এসব পণ্যের দাম বাড়ছে।
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর রমজান মাস এলেই অতিরিক্ত মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা কারনে অকারণে দাম বাড়ায় এবং বাজারে প্রশাসনের কার্যকর কোন মনিটরিং নেই বলে অভিযোগ করেন।
নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অনেক ক্রেতারা জানিয়েছেন, অতিরিক্ত দামের কারনে ইফতারের সাধারণ ও রেগুলার আইটেম লেবু, শসা, গাজর, কলা, বেগুন, কাঁচামরিচ এসব পণ্য কেনা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা।
বর্তমান বাজারে একমাত্র কমদামী সবজি হলো আলু, যার দাম ২০ টাকা কেজি।
কাঁচামরিচ, গাজর, কলা, বেগুন, লেবু, শসা, যেন বিদেশী পণ্য,জাহাজ আসেনি তাই দাম বেড়েছে।রোজার পর জাহাজ আসবে দামও কমবে এমনই মন্তব্য করেছেন এক ক্রেতা সালাউত্তিন।তিনি বলেন,২২ সদস্যের পরিবার চার ভাই এক সাথে থাকি,দৈনিক হাজার টাকার বাজার করতে হয়ে,আগের চেয়ে দ্বিগুণ টাকা লাগে এখন। দিন মজুররা কিভাবে চলবে আল্লাহই জানেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.