বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

রোজার শুরুতেই শসা,লেবু, গাজর, কলা, কাঁচামরিচ,বেগুন ও আলু ছোঁয়া যাচ্ছে না!

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড( চট্টগ্রাম):

চট্টগ্রাম ‎সীতাকুণ্ডের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রমজানের শুরুতেই লেবু, বেগুন, শসা,গাজর, কলা ও কাঁচামরিচের দাম হু হু করে বেড়ে চারগুণে পৌঁছেছে। সপ্তাহখানেক আগে যে লেবুর হালি ৩০-৪০ টাকায় পাওয়া যেত, তা এখন বেড়ে ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

‎বেগুনের দাম প্রায় দ্বিগুণ হয়ে কেজি ১০০-১২০ টাকায় উঠেছে। ৫০ টাকার শসার কেজি এখন ১০০-১২০ টাকা এবং ৮০ টাকার কেজি কাঁচামরিচ এখন ২০০ তেকে ২২০ টাকায়, ৮০ টাকার কলার ডজন এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
‎ফলে ইফতারের সাধারণ আইটেম শসা, কলা, গাজর, বেগুনি ও লেবুর শরবত এখন অনেক পরিবারের জন্য বিলাসিতায় পরিণত হয়েছে।

‎বিক্রেতাদের দাবী, আমদানি কম ও সরবরাহ ঘাটতির কারণে এসব পণ্যের দাম বাড়ছে।
‎অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর রমজান মাস এলেই অতিরিক্ত মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা কারনে অকারণে দাম বাড়ায় এবং বাজারে প্রশাসনের কার্যকর কোন মনিটরিং নেই বলে অভিযোগ করেন।

‎নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অনেক ক্রেতারা জানিয়েছেন, অতিরিক্ত দামের কারনে ইফতারের সাধারণ ও রেগুলার আইটেম লেবু, শসা, গাজর, কলা, বেগুন, কাঁচামরিচ এসব পণ্য কেনা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা।
‎বর্তমান বাজারে একমাত্র কমদামী সবজি হলো আলু, যার দাম ২০ টাকা কেজি।
‎কাঁচামরিচ, গাজর, কলা, বেগুন, লেবু, শসা, যেন বিদেশী পণ্য,জাহাজ আসেনি তাই দাম বেড়েছে।রোজার পর জাহাজ আসবে দামও কমবে এমনই মন্তব্য করেছেন এক ক্রেতা সালাউত্তিন।তিনি বলেন,২২ সদস্যের পরিবার চার ভাই এক সাথে থাকি,দৈনিক হাজার টাকার বাজার করতে হয়ে,আগের চেয়ে দ্বিগুণ টাকা লাগে এখন। দিন মজুররা কিভাবে চলবে আল্লাহই জানেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »