বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভোট কেন্দ্র পরিদর্শন করতে সরেজমিনে জেরা প্রশাসক সহ কর্মকর্তাবৃন্দ

  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

ভোটের সর্বশেষ প্রস্তুতি সরেজমিন খতিয়ে দেখতে
আইনশৃঙ্খলা বাহিনীসহ সীতাকুণ্ড ও মীরসরাইয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদু্ল ইসলাম মিঞা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম আজ সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে।
ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার। টিমের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম; জনাব গোলাম মাঈনউদ্দিন হাসান, উপপরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম; জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম; জনাব আপ্রু মারমা, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম; জনাব মোহাম্মদ আবদুল মতিন; জনাব মোস্তাক আহমেদ, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, চট্টগ্রাম; জনাব মোঃ বোরহান উদ্দীন, পরিচালক, জেলা তথ্য অফিস, চট্টগ্রাম (সদস্য সচিব) এবং জনাব মোহাম্মদ বশির আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, চট্টগ্রাম।
পরিদর্শনকালে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম ও মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সীতাকুণ্ড উপজেলায় কেন্দ্র নং–১৭ টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৩৬৬৪ জন; পুরুষ ১৮১০, মহিলা ১৮৫৪) এবং কেন্দ্র নং–২৩ সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র (মোট ভোটার ৫২৯১ জন; পুরুষ ২৭০৫, মহিলা ২৫৮৬) পরিদর্শন করা হয়।
এছাড়াও মীরসরাই উপজেলায় ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৪১৫৭ জন, ভোটকক্ষ ৮টি) এবং পশ্চিম খইয়াছড়া এলাকার খইয়াছড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৩৩২১ জন, ভোটকক্ষ ৬টি) পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রসমূহের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের অবস্থা এবং নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »