
দিদার টুটুলঃ
সীতাকুণ্ডে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৪ সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক গণসংযোগ করা হয়েছে।
জানা যায়, গত রবিবার বিকাল ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সাবেক উপজেলা আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, উপজেলা সেক্রেটারী মোহাম্মদ তাহের, পৌরসভার আমীর হাফেজ আলী আকবর, পৌর সেক্রেটারী মাহমুদ জুয়েল, পৌরসভার ৫নং ওয়ার্ডের সেক্রেটারী নাজিম উদ্দিন, ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মোহাম্মদ আশরাফ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক গণসংযোগে অংশগ্রহণ করেন। গণসংযোগকালে নেতাকর্মীরা পৌরসদরের বাজার, বিভিন্ন মার্কেট ও আশা পাশের গুরুত্বপূর্ণ সড়কসমূহে সাধারণ জনগণের সঙ্গে কৌশল বিনিময়সহ দাঁড়িপাল্লা প্রতীকে এবং গণভোটের হ্যাঁ তে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপজেলা সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী ও সেক্রেটারী মোহাম্মদ তাহের বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই। তারা আরো বলেন, ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠন, ইনসাফ, মানবিক রাষ্ট্র গঠন এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণসংযোগ চলাকালে সাধারণ জনগণ
দাঁড়িপাল্লার পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন প্রকাশ করেন। গণসংযোগে বাজার ও মার্কেট এলাকায় ব্যাপক সাড়া এবং সাধারণ মানুষের উপস্থিতি ও উৎসাহ প্রাণবন্ত করে তোলে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply