কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
বিনিয়োগের নিরাপদ পরিবেশ সৃষ্টি করা গেলে অর্থনৈতিক সমৃদ্ধি যেমন আসবে, তেমনি বেকারত্ব দূরীকরণও খুব সহজ হবে। তাই সামনের দিনে সুযোগ আসলে আমরা নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরীতে কাজ করব ইনশাল্লাহ। এতে করে আমাদের বেকারত্ব কমে সমাজে অরাজকতা নিন্মগামী হবে। আগামীর চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকা হবে সমন্বিত উদ্যোগের একটি মডেল। এলাকার উন্নয়ন সামর্থ্য ও ইচ্ছার প্রতিফলন ঘটানো গেলে এ কাজ কঠিন নয় বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডের সাথে নগরীর সংযোগটা খুবই নিবিড়। এখানে মানুষের জীবনযাত্রার মধ্যে রয়েছে সাদৃশ্য। এলাকার মানুষের প্রয়োজনে পাশে থাকা বড় রাজনীতি। আমাদের চেষ্টা ছিলো, আছে থাকবে। পর্যটন সম্ভাবনার এই অঞ্চলকে গুছিয়ে একটি অনন্য এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করতে হবে।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি, ফেরদৌস আহমেদ মুন্না, বিএনপি নেতা আব্দুস সাত্তার সেলিম, আজমল হুদা রিংকু, জমির উদ্দিন, রেহান উদ্দিন প্রধান, হাবিবুর রহমান হাবিব, মাহবুবুল আলম, নুরুল আকবর কাজল, শহিদুল্লাহ বাহার, শাহরিয়ার জিয়া, ফজলুল হক মিলন, আলী আক্কাস, বেলায়েত হোসেন বুলু, আহাদ আলী সায়েম, রাজিব উদ্দিন আকন্দ, মহানগর ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারী শরিফুল ইসলাম তুহিন, জানে আলম, জহির উদ্দিন টুটুল, সজল, হাসান, নুরুল আলম নুরু, নাজিম উদ্দিন, গোলাম কিবরিয়া, গোলাপ, কমল প্রমূখ।
নুরীয়া মাদ্রাসা মাজার জেয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া এই গণসংযোগ দিনব্যাপী উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এবং মানুষের সাথে কুশল বিনিময় করেন আসলাম চৌধুরী।
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
This website uses cookies.