জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওরসহ ১২টি হাওর ও নন হাওরে উৎপাদিত আগাম বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করতে ৩৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ কাজ চলছে। এতে সরকারিভাবে বরাদ্দ দেয়া হয় ৬ কোটি ১৩ লাখ টাকা।
(২৮ জানুয়ারি) বুধবার সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর ও আশারকান্দি ইউনিয়নের মোকামের ঢালা নামক দুইটি পিআইসি কমিটির কাজ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে।
তাদের কাজের প্রতিযোগিতা দেখে স্থানীয় জনমনে স্বস্তি বিরাজ করছে বলে কৃষক আলা উদ্দিন ও রমিজ আলীসহ অনেকে জানান। ৩৭নং পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য মো.শাহান মিয়া ও ১৬নং প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মো.শওকত আলী জানান, তাদের অধিকাংশ কাজ শেষ হয়ে গেছে। আরো কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply