সীতাকুণ্ড প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ড প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ ভোট প্রদানেও সাধারণ মানুষের মধ্যে সচেতন করার লক্ষে সারাদিন ব্যাপী সীতাকুণ্ড প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের কনফারেন্স হল রুমে সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরীর পরিচালনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও হ্যাঁ – না ভোট উপলক্ষে বিশেষ গুরুত্ব দিয়ে সভা অনুষ্ঠিত আলোচনা হয়। এতে সভা চলাকালীন সময়ে হজ্জ ফেরত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা সংরক্ষণ অধিকার পরিষদের সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী।
মতবিনিময়কালে মাওলানা তাওহীদুল হক পবিত্র ওমরা হজ্জের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও তাৎপর্য সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। তিনি সাংবাদিকদের পেশাগত সাফল্য, সুস্বাস্থ্য ও নিরাপদ কর্মপরিবেশ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁর বক্তব্য শেষ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি খায়রুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাবেক সভাপতি সেকান্দর হোসাইন সাবেক সভাপতি হেদায়েত উল্লাহসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের নৈতিক ভূমিকা এবং হ্যাঁ ভোটের উপর গুরুত্বারোপ করেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

20 hours ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

22 hours ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

2 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

4 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

5 days ago

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল

সিলেট প্রতিনিধি : ​সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…

6 days ago

This website uses cookies.