Categories: জাতীয়

মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের অবৈধ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী এবং বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসীর পক্ষে মোঃ রাশেদ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নুরের নিয়োগটাই ছিল অবৈধ। তিনি স্বৈরাচার শেখ হাসিনার আমলে তার দাম্ভিকতা ও রাজনৈতিক নেতার ক্ষমতা বলে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আর্থিকভাবে দুর্ণীতির বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীরা অনাস্থা দেন। সাবেক মন্ত্রী হাসান মাহমুদের আস্থাভাজন ছিলেন বিধায় ২০২৪ সালের ১১ ফ্রেব্রুয়ারী এই প্রধান শিক্ষকের নিয়োগের সময় আইনের কোন তোয়াক্কা না করে বিদ্যালয়ে কমিটি নিয়ে মামলা চলমান থাকাবস্থায় তাকে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে প্রধান শিক্ষক গোলাম নুর শিক্ষার্থীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আসরণকারী, স্কুলের টাকা আত্মসাৎ এবং দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েন। গত ২৬ আগষ্ট ২০২৫ সালে ছাত্র আন্দোলনের মুখে তিনি ছাড়তে বাধ্য হন। এরপর বিদ্যালয়ের সভাপতি শেখ সাহাব উদ্দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন বরাবরে অভিযোগ দায়ের করলে বোর্ড চেয়ারম্যান উক্ত অভিযোগের তদন্ত না করে অভিযুক্ত প্রধান শিক্ষকের পক্ষে আপীল এন্ড আর্বিটেশন বোর্ড বসায়। অথচ গত ৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তাকে ওএসডি করা হয়। একজন ওএসডিকৃত কর্মকর্তা কিভাবে বোর্ড কল করতে পারে। বর্তমানে দূর্ণীতিবাজ এ প্রধান শিক্ষককে স্কুলে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে।
এর আগেও প্রধান শিক্ষক গোলাম নুর তার নিজ উপজেলা রাঙ্গুনিয়ার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবং পরবর্তী আরেকটি উচ্চ বিদ্যালয় থেকে একই রকম অভিযোগে বিদায় নিতে হয়। আমরা অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষার্থীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আসরণকারী, অর্থ লোভী এবং দুর্নীতিবাজ এ শিক্ষক গোলাম নুরকে আর স্কুলে চাইনা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ নুর উদ্দিন, মোঃ ইকবাল, মহিউদ্দিন, হাসান, অভিভাবক বাহাদুর, মোঃ মুছা, গিয়াস উদ্দিন, আরমান,তাহিনসহ উপস্থিত ছিলেন স্কুলের সাবেক, বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.