সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর হামলার ঘটনার চার দিন পর মামলা দায়ের করা হয়েছে,আটক হয়েছে ৩ আসামী।
বুধবার (২১ জানুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন র্যাবের এক কর্মকতা। মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় এক নম্বর ইয়াছিনকে করে ১৩১ জন কে অজ্ঞাত করে মামলা রুজু হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম। তিনি বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। গত ১৯ জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র্যাব এর ডিএডি মোতালেব নিহত হন ও চারজন আহত হয়েছেন।
সূত্রে আরো জানা গেছে,জঙ্গল সলিমপুর এলাকাটিতে দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এলাকাটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকার দখলকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা অধিক। পাহাড়ী টিলা কেটে গড়ে তোলা এ ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে ‘দুর্ভেদ্য সাম্রাজ্যে’। এলাকাটি ঘিরে দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চললেও বারবার প্রশাসনের অভিযান হামলার মুখে পড়ছে। ফলে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলে।
সন্ত্রাসীরা চলমান সরকারের সমর্থন জানিয়ে জমি দখল,প্লট বিক্রি এ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। যার ফলে তারা নানান অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে।
তাদের বিরুদ্ধে অসংক্ষ্য মামলা থাকলেও আইনের প্রয়োগ না থাকায় তারা আরো বেপোয়ারা হয়ে গেছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.