সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামরাস্থ হযরত পন্থিশাহ (রঃ) ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান এবং হযরত পন্হিশাহ (রঃ) নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল ১০টায় হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্স প্রাঙ্গণে উক্ত পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলার ১৩টি মাদ্রাসার ৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয় এবং হযরত পন্থিশাহ কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের ১৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। হযরত পন্থিশাহ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খালেদের সভাপতিত্বে এবং শিক্ষক এমদাদুল হক ও মশিউর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবদুল হালিম হেলালী, মাওলানা শফিউল কাদের, মাওলানা নুরুচ্ছালাম, মাওলানা নুর মোহাম্মদ, মুহাম্মদ নুরুল ইসলাম, আকতার উদ্দিন বাবুলসহ উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…
সিলেট প্রতিনিধি : সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রামের খেজুরতলা, কাটগড়, রাজমণি ঘাট ও কাট্টলী ঘাটে সাংবাদিকতার পরিচয় দিয়ে মাছ লুটপাটের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সীতাকুণ্ডে শুরু হয়েছে দুর্গাপূজার মূল…
This website uses cookies.