সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সম্মেলন অনুষ্ঠিত


জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটি গঠনের লক্ষ্যে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


(১২ জানুয়ারি) সোমবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের মিতালী রেস্টেুরেন্টের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল ও জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক।


জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন, ব্যবসায়ী নুর মোহাম্মদ, সালামত আলী, ডা.আজিজুর রহমান, কৃষক ফখরুল ইসলাম, সাংবাদিক আমিনুর রহমান জিলু, শাহ ফুজায়েল আহমদ প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আবদুল ওয়াহিদ। এ সময় সাংবাদিক আমিনুল হক সিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় নবগঠিত জগন্নাথপপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল। নব-গঠিত কমিটির সদস্যরা হলেন, উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রাশীদ, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এমএ কাহার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, যুক্তরাজ্য প্রবাসী আবদুল হান্নান।


কার্যকরি কমিটির সদস্যরা হলেন, সভাপতি চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল, সহ-সভাপতি সাইদুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন জালালী, দিলোয়ার হোসেন লিলু, লুৎফুর রহমান, মজনু মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক সত্যবান দাস, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, জাকির হোসেন, নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক কলি বেগম, প্রচার সম্পাদক সাংবাদিক আলী জহুর, অর্থ সম্পাদক সালামত আলী, বাঁধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান রিপন। কার্যনির্বাহী সদস্যরা হলেন, মাস্টার রুহুল আমিন, ডা.আজিজুর রহমান, আবদুল লতিফ চৌধুরী, সাংবাদিক তৈয়বুর রহমান, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, রুবেল মিয়া, জুবায়ের আহমদ, মনি দাস, মাহবুব আলম চৌধুরী, ইমজাদ মিয়া, গফ্ফার মিয়া, তাজুদ মিয়া, সেলিম মিয়া ও সুহেল মিয়া।


সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজন সেন রায় বলেন, আমরা কৃষকের রক্ষক হিসেবে কৃষকদের স্বার্থ রক্ষায় আন্দোলন করি। এটি হচ্ছে, একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এখানে রাজনৈতিক কোন স্বার্থ নেই। হাওরের ফসল রক্ষা বাঁধ সঠিকভাবে না হলে আমরা আন্দোলন করে যাবো।


বিশেষ অতিথির বক্তব্যে জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল বলেন, হাওরের ফসল রক্ষায় সবাইকে নিয়ে আন্দোল গড়ে তুলতে হবে। অবৈধ লুটপাট বন্ধ করতে হবে। কোথাও বাঁধের কাজে ত্রুটি হলে সংশিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রয়োজনে দাবি আদায়ে আন্দোলন করতে হবে।

 

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.