সীতাকুণ্ড মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সীতাকুণ্ড উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) ফৌজদারহাটে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপজেলাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।

মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রওশন আরার সভাপতিত্বে ও অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড এবং চসিক ৯ ও ১০নংয়ার্ড নিয়ে গঠিত আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি নেতা আসলাম চৌধুরী এফসিএ।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, মহিলা দল বিএনপির একটি শক্তিশালী অঙ্গ সংগঠন। শহীদ জিয়ার আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী সমাজের উন্নয়ন ও তাদের মর্যাদা নিশ্চিতে বিএনপি সবসময় সচেতন। আগামীতেও মহিলাদেরকে যুক্ত করে দেশের কর্মযজ্ঞ পালিত হবে ইনশাল্লাহ।

তিনি বলেন, আদর্শ জাতি গঠনে মহিলাদের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। তারা সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করেন। অবহেলিত নারী সমাজের উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় ছিলেন আন্তরিক। তাই ৯১ সালে ক্ষমতায় এসেই তিনি মেয়েদের শিক্ষায় যুক্ত করেছিলেন উপবৃত্তি। আগামী নির্বাচনে মহিলা দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী নাজমুল নাহার নেলী, বিএনপি নেতা জয়নাল আবেদীন দুলাল, মোহাম্মদ মোরসালিন, মোঃ আবুল হাসেম, যুবদলের নেতা ফজলুল করিম চৌধুরী,মহিলা দলের রেজিয়া মেম্বার, কলি মেম্বার, পারুল মেম্বার, বিলকিস আরা বেগম মেম্বার, কাঞ্চনা আক্তার মেম্বার, আঁখি আক্তার, নুর জাহান বেগম পারুল, রহিমা বেগম মেম্বার, বানু, কুলছুম মেম্বার, নার্গিস বেগম প্রমূখ।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.