Categories: রাজধানী

ঘরমুখো মানুষের ভিড় কমলাপুরে

পরিবার ও বন্ধু-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে লাখো মানুষ। ট্রেন, বাস ও লঞ্চে করে ছুটছেন নানা বয়সী মানুষজন। ফলে সকাল থেকেই ট্রেনে করে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ছে কমলাপুর স্টেশনে।

টিকিটপ্রাপ্তি থেকে শুরু করে বাড়ি পৌঁছানো পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের অন্ত নেই। তবুও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রাম ছুটছেন ঢাকার কর্মব্যস্ত মানুষ।

ঈদের ট্রেনের অগ্রিম টিকিট অনুযায়ী আজ দ্বিতীয় দিনের মতো রাজধানী ছেড়ে যাচ্ছেন মানুষ। গত ১৯ আগস্ট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যারা টিকিট নিতে পেরেছেন, আজ তারাই কমলারপুর থেকে কাঙ্খিত ট্রেনে চেপে বাড়ির পথ ধরছেন।

সোমবার সকাল থেকে কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড় থাকলে আগামী কয়েকদিনে তা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ দুপুর পর্যন্ত কমলাপুর ছেড়ে গেছে একতা, নীলসাগর, সুন্দরবন, লালমনি এক্সপ্রেস। সবগুলো ট্রেনেই ছিল মানুষের ভিড়।

দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরতে ট্রেনে উঠেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুল মালেক। তিনি জাগো নিউজকে বলেন, দুরপাল্লার যাত্রায় সীমাহীন ভোগান্তি আর যানজটের বিড়ম্বনার কথা চিন্তা করে ঈদের একটু আগে আগেই বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছি। ঈদের কয়েকদিন আগে বাড়ি ফিরলেও তখন থেকে ঈদের আনন্দ শুরু হয়ে যায়।

তৌহিদুর রহমান নামে আরেক যাত্রী বলেন, জীবিকার তাগিদে রাজধানীতে থাকলেও মন পড়ে থাকে নিজ গ্রামে। ঈদের সময় পরিবার-পরিজন নিয়ে গ্রামে ঈদ করতে যাওয়ায় মনে আলাদা প্রশান্তি কাজ করে। যে কারণে শত ভোগান্তির মাঝেও বাড়ি ফেরার আলাদা ভালো লাগা থাকে।

এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রীরা যেমন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ট্রেনের অগ্রিম টিকিট পেয়েছেন; তেমনি আশা করা যায় সবার ঈদযাত্রাও সুন্দর হবে। ট্রেন যাত্রায় যাত্রীদের যেন সমস্যা না হয়, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

জানা গেছে, এবার ঈদ উপলক্ষে প্রতিদিন সারাদেশে প্রায় ২ লাখ ৬৫ হাজার যাত্রী পরিবহন করবে রেলওয়ে। এছাড়া ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ঈদের পরে ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর ৭ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

Press Didar

Share
Published by
Press Didar

Recent Posts

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

42 minutes ago

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

1 day ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

2 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

2 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

3 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

5 days ago

This website uses cookies.