Categories: Uncategorized

ছাতকে হিউম্যানিটি সোশ্যাল ওয়েলফেয়ার এর মতবিনিময় সভা ও ক্যালেন্ডার বিতরণ

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে হিউম্যানিটি সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে মতবিনিময় সভা ও ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা গোবিন্দগঞ্জ বাজারে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজ রফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুস সামাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, সংগঠনের উপদেষ্টা ও সুনামগঞ্জের তাহিরপুরের সমাজসেবক মোঃ আব্দুছ ছাত্তার, ব্যবসায়ী ইব্রাহিম আলী, ইউপি সদস্য সাদ মিয়া, সংগঠনের প্রচার সম্পাদক ঝিনুক তরফদার, কার্যকরি সদস্য সাইদুর রহমান বাপ্পি, সদস্য খালেদ আহমদ রাজেদ ও সাদিকুর রহমান প্রমুখ।
সভায় সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুছ ছাত্তার বলেন, একঝাঁক তরুণের উদ্যোগে সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইতিমধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় সংগঠনটি কার্যক্রম পরিচালনা করেছে। নববর্ষ উপলক্ষে ক্যালেন্ডার বিতরণও করা হয়েছে। এটি একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবানদের কাছে আমার আহ্বান, আসুন আমরা সকলে মিলে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

20 hours ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

22 hours ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

2 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

4 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

5 days ago

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল

সিলেট প্রতিনিধি : ​সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…

6 days ago

This website uses cookies.