বিশেষ প্রতিনিধিঃ
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ৭নং ওয়ার্ড রাইম্যাখোলা এলাকায়, লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাড়ে ১১টায় অভিযানে পাহাড় কাটা এবং লাইসেন্স বিহীনভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ABC-4, MBI, BBC এবং DBM নামের ০৪টি ইটভাটাকে পরিবেশ
আইন ও ধারা: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫ ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত ২০১৯) এর ১৪ ধারা আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা করে মোট ৮,০০,০০০ (আট লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদও ফোর্সসহ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সবসময় প্রশাসনকে সহযোগিতা করছে এবং করবে। জনস্বার্থে এ ধরনের অভিযানে পুলিশের উপস্থিতি ভবিষ্যতেও থাকবে।ইটভাটা মালিকদের একাধিকবার মোবাইল ফোনে কল করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড় কাটা বন্ধ হলে প্রকৃতি বাঁচবে, দুর্ঘটনাও কমবে। আমরা এ ধরনের অভিযান নিয়মিত দেখতে চাই। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন,“লাইসেন্স ছাড়া ও পাহাড় কেটে ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশের যেমন ক্ষতি হয়, তেমনি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। আইন ভঙ্গ করে যারা এসব কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.