বালু উত্তোলন যন্ত্র ড্রেজার ও বাল্বহেড জ্বালিয়ে দিলো বিক্ষুব্দ এলাকাবাসী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা উপকূলে সাগরের সন্দ্বীপ চ্যানেলে অবৈধ বালু উত্তোলনকারী যস্ত্র ড্রেজার ও বাল্বহেড জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্দ এলাকাবাসী। এই যন্ত্রগুলো দিয়ে সাগর থেকে বালু উত্তোলন করে বিক্রি করছিলো একটি চক্র। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের শেষে স্থানীয় এলাকাবাসী কুমিরা ফেরিঘাট সংলঘ্ন এলাকায় এই যন্ত্রগুলো জ্বালিয়ে দিয়েছে।তবে কে বা কারা সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে তা জানাতে পারেনি স্থানীয় এলাকাবাসী ও নৌ-পুলিশ কর্মকর্তারা। এছাড়া গত বুধবার উপজেলার ভাটিয়ারী এলাকায় একটি শিপইয়ার্ডে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলনকারীদের ধাওয়া দেয় এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সাগর থেকে একটি চক্র অবৈধভাবে ড্রেজার ও বাল্বহেড যন্ত্র দিয়ে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাইরে বিক্রি করছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাংছে উপকূলীয় বেড়িবাঁধ। ধ্বংস হচ্ছে পরিবেশ।
সাগরে মাছ ধরার জেলে সন্তোষ কুমার বলেন, সাগর থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে সাগরের গতিপথ হারাচ্ছে। ফলে মাছ ধরার নৌকা রাখার জায়গাগুলো বিলিন হচ্ছে। জেলের বসবাসের স্থান সংকোচিত হবে।

ব্যবসায়ী হাজী কামাল উদ্দিন ও ফরিদুল আলম বলেন, সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে শিপইয়ার্ড মালিক। অথচ ইয়ার্ডটি সরকার থেকে লিজ নেওয়া হয়েছে স্ক্র্যাপ জাহাজ কাটিং এর জন্য। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিবে ভাঙন, ব্যবহারে অনুপযোগী হবে কৃষি জিমি। এলাকাবাসী চরম ক্ষতির সম্মুখিন হবে বলে জানান তিনি।

কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়ালি উদ্দিন আকবর বলেন, ড্রেজার ও বাল্বহেড জ্বারিয়ে দেওয়ার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। পুলিশ টিম আসলে বিস্তারিত তথ্য জানা জানাবেন বলে জানান।

Press Didar

Recent Posts

মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি

কাইয়ুম চৌধুরী- মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ…

4 minutes ago

চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের রৌশনহাট এলাকায় তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে…

11 hours ago

জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…

18 hours ago

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

20 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

21 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

22 hours ago

This website uses cookies.