আদর্শ ছাত্র ও যুব সমাজ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত।

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে বারৈয়াঢালার বহরপুর এলাকায় সীতাকুণ্ড মর্ডান হাসপাতালের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস নির্ণয় করেছে আদর্শ ছাত্র যুব সমাজ এবং বহরপুর ছাত্র যুব ঐক্য ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ২৫ইং সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বহরপুর এলাকাবাসী সহ আসপাশের লালানগর, মহালঙ্কা এলাকা টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রায় শতাধিক মানুষ সীতাকুণ্ড মর্ডান হাসপাতালের মেডিসিন চর্ম শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার শুভ দাশ গুপ্ত এর মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে উপস্থিত চিকিৎসকেরা জানান, এলাকাবাসীর সাড়া ছিল অত্যন্ত সন্তোষজনক এবং তারা প্রয়োজনীয় পরামর্শসহ স্বাস্থ্য পরীক্ষা সেবা প্রদান করেছেন।

ক্যাম্প উদ্বোধন ও পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, খালেদ মোশাররফ, বহরপুর যুবদলের সভাপতি মোঃ আব্দুল কাদের।
এছাড়া উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, বহরপুর ছাত্র যুব ঐক্য ফাউন্ডেশনের সভাপতি সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সভাপতি মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক, আব্দুল হালিম, সদস্য, জিসান, রনি, সানি, আইমন, স্বেচ্ছাসেবী আক্তার হোসেন এলিট, আকুল দে।

এছাড়াও বহরপুর ছাত্র যুব ঐক্য ফাউন্ডেশনের সদস্য আলতাফ হোসেন, আব্দুর রাজ্জাক,পাভেল, সহ অন্যান্য নেতৃবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।

এলাকাবাসী জানান, আমাদের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেকেই নিয়মিত চিকিৎসা গ্রহণে অবহেলা করেন, আবার কেউ আর্থিক বা সুযোগের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হয়। সেই বাস্তবতা বিবেচনায় এলাকাবাসীর জন্য এই সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে, সাথে ডায়াবেটিস টেস্ট রক্তের গ্রুপ নির্ণয় করেছেন তারা আরও বলেন-চিকিৎসা প্রত্যেকের মৌলিক অধিকার,ভবিষ্যতেও এলাকাবাসীর কল্যাণে এমন কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে আশা করছি।

ফ্রি মেডিকেল ক্যাম্পকে কেন্দ্র করে এলাকাবাসী ছাত্র যুবদের মধ্যে সন্তুষ্টি ও প্রশংসার পরিবেশ লক্ষ্য করা গেছে।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.