কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সামাজিক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশন ২০২২ সাল থেকে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক নানামুখী কার্যক্রমের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক কার্যক্রমের মধ্যে অন্যতম হলো মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন, যার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ প্রদান করা হয়।
এই ধারাবাহিকতায় চলতি বছর সীতাকুণ্ড উপজেলা জুড়ে প্রায় ২৮০০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বৃহৎ পরিসরে ইত্তিহাদ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা তাওহীদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অধ্যাপিকা সাগুফতা বুশরা মিশমা, লেকচারার, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম।
আশরাফুল আলম ভূইয়া, সভাপতি, এপেক্স ক্লাব অব চিটাগং।
তরুণ সমাজসেবক তানজীদ রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ইভেন্টটিকে প্রাণবন্ত করে তোলে।
ইত্তিহাদ ফাউন্ডেশনের সভাপতি তাহমিদুল হক চৌধুরী বলেন,
“আমাদের লক্ষ্য শুধু বৃত্তি প্রদান নয়, বরং এমন একটি শিক্ষাবান্ধব সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি মেধা বিকশিত হওয়ার সুযোগ পাবে।”
শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে আসন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে শ্রেষ্ঠ দুই শিক্ষার্থীকে ল্যাপটপ পুরস্কার প্রদান করারও ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়াও, ইত্তিহাদ ফাউন্ডেশনের সকল সদস্যদের নিষ্ঠা, ঐক্য ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এই বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের প্রতিটি সদস্য তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। ভবিষ্যতেও শিক্ষা ও সমাজকল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.