Categories: বানিজ্য

গাছবাড়ীয়া ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্নঃ সভাপতি সাগর, সম্পাদক পারভেজ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন – ২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে হুমায়ুন রশীদ পারভেজ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ হোসেন ৫৩ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মোঃ আজিজুল ইসলাম সাগর, সহ-সভাপতি পদে মোঃ মাহাফুজুল করিম চৌধুরী মামুন,
সহ সাধারণ সম্পাদক পদে মোঃ ইমতিয়াজ উদ্দিন মারুফ,
অর্থ সম্পাদক পদে মোঃ শরিফুল আলম সাদ্দাম, সহ অর্থ সম্পাদক পদে মোহাম্মদ সালমান সিকদার, সাংগঠনিক সম্পাদক পদে মানস ধর পেলে, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইউছুফ, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন ও প্রচার সম্পাদক পদে মোহাম্মদ আরিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ৬৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্নে সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনে প্রিজাইডিং অফিসার মোঃ বজল ইসমাইল।

নির্বাচন পরিদর্শন করেন ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্সের মালিক আবদুল আজিম, ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্সে
ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল মজিদ, সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম, দ্বি-বার্ষিক নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার মোঃ দানেশ ও সহকারী নির্বাচন কমিশনার হাজী আবু তালেব উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.