রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে জামায়াত নেতার বিরুদ্ধে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির মৌরসী জায়গা দখলের চেষ্টার অভিযোগ!

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে এক জামায়াত নেতা গায়ের জোড়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির মৌরসী জায়গার উপর ১৫/২০ বছর আগে নির্মিত ঘর ভেঙ্গে জায়গা দখলের পায়তারা করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার অভিযোগের বিবরণে জানা যায়,গত কয়েক মাস ধরে জামায়াত নেতা কুতুব উদ্দীন শিবলী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম মাহমুদুল হকের বোন রহিমা তার ঘরসহ জায়গা বিক্রি করে দেয়ার জন্য বার বার শিবলী প্রস্তাব পাঠায়।এতে রহিমা বিক্রি করতে অস্বীকৃতি জানালে শিবলী ভিতরে ভিতরে ফন্দি আঁটে তাকে উচ্ছেদ করতে।এরই ধারাবাহিকতায় সে সরকারী রাস্তা রহিমা দখলে রেখেছে বলে অজুহাত তুলে বিভিন্ন লোকজনকে উস্কিয়ে দেয়ার চেষ্টা করে।একদিন সে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লোকজনসহ রহিমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেলে দেখা যায় ঐ রাস্তার উপর সরকারের উপর কোন ধরনের কার্যক্রম না করার জন্য মহামাণ্য হাইকোর্টের নিষেধাজ্ঞা জারী আছে।কারণ আওয়ামী লীগের আমলেও আওয়ামী নেতারা রহিমার জায়গা গ্রাস করতে চেষ্টা করলে সে বাধ্য হয়ে ২০২০ সালে মহামাণ্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে।রিট পিটিশন নং-১৭৭৫/২০২০ইং।কিন্তু ৫ আগষ্ট ২৪ইং পটপরিবর্তন পর পর শিবলী মাহমুদুল হকের পরিবার ও রহিমাদেরকে পুকুরে ও তাদের জায়গায় যাওয়ার জন্য পথ বন্ধ করে ওয়াল দিয়ে দেয়।অথচ মাহমুদুল হকের জীবদ্দশায় পুকুরে যাওয়ার জন্য শিবলীদেরকে বিনা টাকায় কিছু জায়গা রেজিষ্টী দেয়।এরপর লোভ পড়ে সাংবাদিক মাহমুদের বাড়ির সামনে পূর্বে (পুকুর পাড়ে) রহিমার ঘরের উপর।গত বুধবার রাত ৮টায় শিবলী অপরিচিত ৪/৫ জন সন্ত্রাসী টাইপের লোকজন এনে রহিমার টিনের ঘেরাটি ভাঙ্গার জন্য তাদের ঘুরে ঘুরে দেখানোর সময় রহিমা ঘর থেকে বের হয়।রহিমাকে দেখেই শিবলী দ্রুত স্হান ত্যাগ করে এবং অপরিচিত ৪/৫ জন সন্ত্রাসীরাও ঘটনাস্হল থেকে দৌঁড়ে পালিয়ে যায়।তৎক্ষণাৎ রহিমা মডেল থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।
এদিকে ভুক্তভোগী রহিমা জানান,আমার ভাই মাহমুদুল হক দৈনিক সংগ্রামের সাংবাদিক ছিলেন।তিনি মারা যাওয়ার পর থেকে শিবলীর ভাই রুবেল আওয়ামী যুবলীগ ওয়ার্ড সেক্রেটারী থাকার সুবাদে শিবলী আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করে।সর্বশেষ ৫ আগষ্ট ২৪ সালের পর থেকে নতুন করে আবার শিবলীর দাপট শুরু হয় এবং একই কায়দায় সেও আমাদেরকে হয়রানি করে।গতকাল বুধবার সরকারী রাস্তার অজুহাত তুলে আমার ভাইয়ের নির্মাণ করে দেয়া ঘরটি ভেঙ্গে দখল করার পায়তারা করে।আমি আরো শুনতে পাই ইউএনও স্যার নাকি তাকে বলেছেন হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করতে পারবেন না।তবে তিনি নাকি তাকে বলেছে আমাদেরকে উচ্ছেদ করে দিতে।একথা শিবলী এলাকায় বলে বেড়াচ্ছে।
ঘর ভাঙ্গার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এমন কোন সিদ্ধান্ত আমি জানিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »