শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় গুরুত্বপূর্ণ বিষয় তোলে ধরেছে

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ছোট পরিসরে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান মেলা। বুধবার (২৪সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড পৌরসদরস্থ কলেজ রোডে অবস্থিত বিদ্যালয়ের প্রাকপ্রাথমিক শ্রেণিকক্ষে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় চমক লাগানো বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন করে দেখিয়েছে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র-ছাত্রীরা। বিজ্ঞান মেলায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ হিসেবে প্রদর্শিত হলো এসব উদ্ভাবনী প্রজেক্ট ।
শিশুকাল থেকে বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করার পাশাপাশি তাদের বিজ্ঞানমনষ্ক করে তোলার মধ্য দিয়ে সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাশক্তি সজাগ করাই ছিল এই মেলার প্রধান উদ্দেশ্য।
আগামী প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার উপযোগিতার প্রতি বিশেষ গুরুত্বারোপ করে এ মেলার আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করেন সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ইয়াসমিন।
বিজ্ঞান মেলায় প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভূমিকম্পের সতর্কবার্তা, সৌরজগত, পানি বিশুদ্ধকরণ ফিল্টার,খাদ্যজাল, ভলকানো , গ্রীনহাউস , পানিচক্র ইত্যাদি ।
বিজ্ঞান মেলা দেখতে বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও শিক্ষকদের প্রচণ্ড ভিড় লেগে যায় যেখানে অন্যরকম আনন্দদায়ক ও জ্ঞানগর্ভ পরিবেশ সৃষ্টি করে। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রকল্প উপস্থাপন করে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে- যা অন্য শিক্ষার্থীদের জন্যে উৎসাহ ও অনুকরণীয় হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »