সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পিএইচপি ফ্যামিলি কে আর শিপ রিসাইক্লিং গ্রিন শিপ ইয়ার্ড পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম ) প্রতিনিধিঃ

পিএইচডি পি ফ্যামিলীর কে আর শিপ রিসাইক্লিং শিপ ইয়ার্ডটি গ্রীণ শিপ ইয়ার্ডে স্বীকৃতি লাভ করেছেন।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বর্তমানে জাহাজভাঙা শিল্পে কয়েকধাপ এগিয়ে গেছে বাংলাদেশ, যা সত্যিই প্রশংসনীয়।

লে কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সবুজ প্রকৃতি ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন,বাংলাদেশের জাহাজভাঙ্গা শিল্প বিশ্বে বর্তমানে শীর্ষ স্থানে আছে।

এ শীর্ষ অবস্থান ধরে রাখতে হলে হংকং কনভেনশন মেনে ইয়ার্ডগুলোকে উন্নতির পথে হাটতে হবে। কে আরসহ চারটি কারখানা ইতোমধ্যে গ্রীন শিপ ইয়ার্ডের সনদ পেয়েছে। আরো বেশ কিছু কারখানা উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে আছে। আশা করি ২০২৫ সালের মধ্যে সব কারখানা সবুজ সনদের আওতায় আসবে।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,নরওয়ের পতাকাবাহী জাহাজ কাটতে হলে বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এখানকার শিপ ব্রেকিং শিল্প যেভাবে উন্নতি করছে হয়তো ২০২৫ সালের পর নরওয়ের শিপও এখানে কাটা সম্ভব হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তসলিম উদ্দিন প্রতিনিধি কে বলেন, সম্প্রতি আমরা ব্যুরো ভেরিটাস ও ক্লাস এন কে থেকে সবুজ সনদ পেয়েছি। আধুনিক সব যন্ত্রপাতি ব্যবহারের কারণে শ্রমিকদের সুরক্ষা দেয়ার পাশাপাশি পরিবেশ সম্মতভাবে জাহাজ কাটা সম্ভব হবে আমাদের কারখানায়।

এর ফলে পৃথিবীর নামি-দামি শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজ কাটার জন্য আমাদের অগ্রাধিকার দিবে।

তিনি আরও বলেন,স্থানীয় বাজারে রডের চাহিদা কমে যাওয়া,আন্তর্জাতিক বাজারে জাহাজের দাম বৃদ্ধি,ডলার সংকটসহ নানা কারণে জাহাজভাঙ্গা শিল্প একটি অস্থির সময় পার করছে। এরই মাঝে কারখানাগুলোকে আধুনিকায়নের একটি চাপও আছে।

তার সাথে যোগ হয়েছে জাহাজভাঙ্গা শিল্পকে কমলা থেকে লাল শ্রেণিভুক্ত করার খড়গ। সব মিলিয়ে এ শিল্পের উদ্যোক্তারা নানামুখী চাপের মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

একেকটা কারখানাকে গ্রীন ইয়ার্ডে রুপান্তর করতে ৩০-৫০ কোটি টাকা লগ্নি করা উদ্যোক্তাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার যদি সহজ শর্তে ও কম সুদে ঋণ সুবিধা দেয় ঘুরে দাঁড়াতে পারে সম্ভাবনাময় এ শিল্প। জাহাজভাঙ্গা শিল্পকে পুনরায় কমলা শ্রেণিভুক্ত করার দাবিও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »