সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম চন্দনাইশে অস্ত্রসহ বনদস্যূ আটক

  • আপডেট সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী ,বিশেষ প্রতিনিধঃ

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে বনদস্যূ মো: সাগরকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্রের পাশাপাশি উদ্ধার করা হয়েছে গান পাউডার।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড খানবটতল ওলির পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হলো চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড খানবটতল ওলির পাড়া এলাকার মৃত আহম্মদ মিয়ার ছেলে মো: সাগর (২৮)।

গ্রেপ্তারকৃত এর কাছ থেকে পুলিশ ২টি একনলা বন্দুক, ০১টি দা, ০২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করে।

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের খানবটতল ওলির পাড়া এলাকার অভিযান পরিচালনা করে গোপন সংবাদে ভিত্তিতে বনদস্যূ মো: সাগরকে গ্রেপ্তার করে। তার বসতঘরে
তল্লাশি করে ২টি একনলা বন্দুক, ০১টি দা, ০২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

ছবির ক্যাপশনঃ চন্দনাইশে অস্ত্রসহ বনদস্যূ মো: সাগর গ্রেপ্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »