শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকের চরমহল্লায় লন্ডন প্রবাসীর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ।

  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরমহল্লা উচ্চ বিদ্যালয় কাইল্যাচর এর শতাধিক শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেওয়া হয়েছে। লন্ডন প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সহ-সভাপতি জনাব জসিম উদ্দিন এর অর্থায়নে এ ছাতা বিতরণ অনুষ্ঠিত হয়।

গত সোমবার বিকাল ২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুসা মোহাম্মদ রাসেল। সঞ্চালনায় ছিলেন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট বিডি’র সহ-সাধারণ সম্পাদক তরুণ সমাজকর্মী আবু লেইছ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মাস্টার ফয়জুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন এবং শিক্ষার প্রতি উৎসাহ প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বিদ্যালয়ের জন্য একটি স্পিকার সেট উপহার দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার শফিক আহমদ,

খরিদিচর সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তরুণ সমাজকর্মী এডভোকেট আল-আমিন,

সমাজকর্মী মঞ্জুর মিয়া,

সাবেক শিক্ষক সামছুল ইসলাম,

মাওলানা আনসারুল হক,

চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট বিডি’র সাবেক সভাপতি মাওলানা খুরশিদ আলম,

ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিনের সাংবাদিক নূর মিয়া রাজু,

ট্রাস্টের সমাজসেবা সম্পাদক সিরাজ মিয়া,

ফিরুজ-রংমালা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ছাতা বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা ও তরুণ সমাজকর্মী জয়নাল আবেদীন। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক জমির আলী, রুস্তম আলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি আবুল হাসনাত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা আলম মূন্না। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সাংবাদিক জামিল হোসেন এবং ইউরোপ এনটিভির প্রতিনিধি মোহাম্মদ তাজিদুল ইসলাম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »