বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি খুলনার দাকোপে বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে মাদক সেবন দূরীকরণে উপজেলা জামায়াতের সাবেক আমীরের সাথে পৌরসভা ৯নং ওয়ার্ড যুব সমাজের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ড পৌরসভায় মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার লক্ষ্যে উপজেলা জামায়াতের সাবেক আমীরের সাথে পৌরসভা ৯নং ওয়ার্ড শিবপুর গ্রামের যুব সমাজের যুবকদের নিয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৭ আগষ্ট) রাত সাড়ে ৭টায় পৌরসদরস্হ রাজবাড়ী রেস্তোরা এন্ড পার্টি সেন্টারে বাংলাদেশ জাতীয় ভোক্তা সংরক্ষণ পরিষদের (সিআরবি) চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরীর সাথে পৌরসভার ৯নং ওয়ার্ডের যুব সমাজের যুবকদের নিয়ে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় তাওহীদুল হক তার বক্তৃতায় বলেন,আজকে আমাদের যুব সমাজে মাদকের করাল গ্রাস মাদক সেবনে লিপ্ত হয়ে যুবকরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আর এই মাদকের ছড়াছড়িতে সমাজে অন্যায় অবিচার বেড়েই চলেছে।মাদক সেবনের কারণে ঐ যুবক বা ছেলেকে তাদের মা বাবারা একটু বকাঝকা করলেই তাদের সাথে খারাপ আচরণ করে।এই মাদক বিক্রিয় এবং মাদক সেবনে সমাজে দিন দিন বিভিন্ন অপরাধ বাড়ে। সুতরাং আজকে যুব সমাজের উঠতি যুবকদের বাঁচাতে হলে আমাদের সমাজে ইসলামী ধ্যান ধারনার যে সমস্ত যুবক ভাইয়েরা আছে তারা এগিয়ে আসতে হবে। মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতাদের আমাদের নীতি নৈতিকতার দিক গুলো বুঝিয়ে তাদের এই ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে হবে।তবে তার আগে আমাদের ইসলামী ধ্যান ধারনার যুবকদেরকে নীতি নৈতিকতার দিক দিয়ে আরো উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। আমাদেরকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য ৫ ওয়াক্ত নামাজ নিজেদের মধ্যে কায়েম করতে হবে। তাহলেই আমাদের দ্বারা সম্ভব যুব সমাজের অভিশপ্ত যুবকদেরকে বাঁচানো।

সীতাকুণ্ডে মাদক সেবন দূরীকরণে উপজেলা জামায়াতের সাবেক আমীরের সাথে পৌরসভা ৯নং ওয়ার্ড যুব সমাজের শুভেচ্ছা বিনিময়
উল্লেখ্য ইতিপূর্বে কয়েক দিন আগে পৌরসভাস্হ ৭নং ওয়ার্ড আমিরাবাদ গ্রামের যুবকদের নিয়ে শুভেচ্ছা বিনিময় হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »