সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

জসীম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে অটোরিকশাকে বাঁচাতে গিয়ে পূরবী বাস ও পুর্বানী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অন্তত অর্ধশতাধিক যাত্রী। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দোহাজারী পাঠানীপুল সংলগ্ন সোনাবটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চন্দনাইশে মুখোমুখি বাস দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূর্বাণী পরিবহনের একটি বাস ও চট্টগ্রাম থেকে বান্দরবানগামী পুরবী পরিবহনের বাসটি বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এড়াতে গিয়ে একটি বাস সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় এবং অপরটি রাস্তার নিচে ছিটকে পড়ে। এ ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুই বাসের চালকসহ কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পাওয়া যাত্রীরা জানান, “অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। অটোরিকশা চালকের বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।”

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই বাসের চালক সামান্য আহত হয়েছেন। তবে গুরুতর কোনো যাত্রী আহত হয়নি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »