শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন সিলেটে বিএনপির পরিচয়ের আড়ালে আ’লীগ নেতার ‘সুকৌশলী মাস্টারপ্ল্যান’: তৃণমূল জুড়ে তীব্র ক্ষোভ জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাবো: ওসি দাকোপ সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

লন্ডন প্রবাসী তরুণ আইনজীবী মু. সাইফুর রহমান পারভেজকে ছাতকে নাগরিক সংবর্ধনা।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত স্ট্র্যাটফোর্ড অ্যান্ড বো আসনের আলোচিত ও সম্ভাবনাময় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয় ফোরামের সম্মানিত চেয়ারম্যান এবং তরুণ আইনজীবী মু. সাইফুর রহমান পারভেজকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দীর্ঘ ১৫ বছর পর প্রিয় জন্মভূমি বাংলাদেশে প্রত্যাবর্তনের শুভক্ষণে, তার নিজ এলাকা ছাতকের পীরপুর বাজারে এক হৃদয়গ্রাহী নাগরিক সংবর্ধনার আয়োজন করেন এলাকাবাসী।
১৪ মে ২০২৫, বুধবার বিকেলে পীরপুর বাজারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এবং অষ্টগ্রাম ও আশপাশের যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে থেকেও মু. সাইফুর রহমান পারভেজ সবসময় দেশের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার সমাজসেবামূলক কর্মকাণ্ড, দক্ষ নেতৃত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মু. সাইফুর রহমান পারভেজ বলেন, এই সংবর্ধনা আমার জন্য শুধু একটি সম্মান নয়, বরং এটি আমার ওপর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমি প্রবাসে থাকলেও সবসময় আমার এলাকা, দেশের মানুষ এবং তরুণ প্রজন্মের জন্য কাজ করে যেতে চাই।

অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ আয়োজনটি পীরপুর অষ্টগ্রামের যুব সমাজের পক্ষ থেকে পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »