শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

হিজাব পড়তে হলে স্কুলে নয়!মাদ্রাসায় ভর্তি হও! রাঙামাটিতে মুসলিম ছাত্রীদেরকে শিক্ষিকার কটাক্ষ!

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটিতে শ্রেণী শিক্ষিকা কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ পাওয়া গিয়েছে। হিজাব পড়লে বিদ্যালয় নয়!মাদ্রাসায় ভর্তির নির্দেশনা শ্রেণী শিক্ষিকার!

হিজাব পড়লে বিদ্যালয়ে নয়, মাদ্রায় গিয়ে ভর্তি হও; অন্যথায় এই বিদ্যালয়ে হিজাব পড়ে আসতে পারবা না। এমন মন্তব্য করে নিজ শ্রেণী কক্ষেই হিজাবধারী শিক্ষার্থীদের মারধরের ভয় দেখিয়ে ধমকিয়ে জোরপূর্বক হিজাব খুলে ফেলতে বাধ্য করার অভিযোগ উঠেছে রাঙামাটি শহরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা দিপালী দেওয়ানের বিরুদ্ধে।

এই বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগও দিয়েছেন ভূক্তভোগী শিক্ষার্থীর পিতা নুর মোহাম্মদ।
ভূক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, হিজাব পড়ে আসতে হলে স্কুলে নয় মাদ্রায় গিয়ে ভর্তি হওয়ার জন্য মুসলিম হিজাবধারী শিক্ষার্থীদের শাসিয়ে দেন শ্রেণী শিক্ষিকা দিপালী দেওয়ান। এছাড়াও উক্ত শিক্ষিকার হাতে প্রায় সময় মুসলিম শিক্ষার্থীরা নাজেহাল হওয়ার অভিযোগও করেছে শিক্ষার্থীরা। টয়লেটে গেলে, অন্য শিক্ষকদের সাথে কথা বললেও হিজাবধারী শিক্ষার্থীদের কটাক্ষ করার পাশাপাশি তাদের পেছনে অন্য শিক্ষার্থীদের লাগিয়ে দেওয়ার অভিযোগ করেছে ভূক্তভোগী শিক্ষার্থীরা।
এই ঘটনায় ক্ষুব্ধ আতঙ্কিত শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকের নিকট লিখিত অভিযোগ দেওয়ার পরপরই বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আয়োজিত জরুরী বৈঠকে উক্ত ঘটনার সত্যতা পেয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পরবর্তীতে অভিযুক্ত সহকারী শিক্ষিকা দিপালী দেওয়ানকে লিখিত পত্রের মাধ্যমে তার সকল অযোক্তিক(শিক্ষা কারিকুলাম ব্যতিরেকে) আচরনের তথ্য উল্লেখ পূর্বক প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক।এদিকে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে শিক্ষিকা দিপালী দেওয়ান জানান, আমি বিষয়টি সেভাবে বলিনি, হিজাবের কারনে শিক্ষার্থীদের সময় ব্যয় হয় সেটি বুঝাতে গিয়ে বলেছিলাম। এখন বিষয়টি নিয়ে আমার প্রধান শিক্ষকও আমার প্রতি অবিচার করছেন। হিজাব পড়া লেখাপড়ায় কিভাবে ব্যাঘাত ঘটায় এমন প্রশ্নের উত্তরে উক্ত শিক্ষিকা কোনো সুদুত্তর দিতে পারেননি।
এদিকে একটি নির্দিষ্ট্য ইসলাম ধর্মকে টার্গেট করে শিক্ষা কারিকুলামের বাইরে গিয়ে শ্রেণী কক্ষে এই ধরনের জোরপূর্বক হিজাব খুলে নেওয়ার নির্দেশনা প্রধানকারি শ্রেণী শিক্ষক দিপালী দেওয়ানের বিরুদ্ধে রাঙামাটি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন ভূক্তভোগী শিক্ষার্থীর পিতা নুর মোহাম্মদ।
এই বিষয়ে জানতে চাইলে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক জানিয়েছেন, আমরা বিষয়টি অবহিত হয়েছি এবং এই বিষয়ে তাৎক্ষনিকভাবে আমি আমার শিক্ষকদের নিয়ে বৈঠক করে উক্ত শিক্ষিকাকে সতর্ক করে একটি চিঠিও দিয়েছি। তিনি জানান, হিজাব পড়া না পড়া এটা নিয়ে আমাদের বিদ্যালয়ের কোনো ধরনের নিয়ম নেই এবং এটা শিক্ষানীতিতেও উল্লেখ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »