শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আবারও বন্যার আশংকায় সিলেট

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪

এম,মখলিছ খান, সিলেট-

সিলেটে অতি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নান্চল প্লাবিত। ৪ টি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে, সতর্কতা জারী,তৃতীয় দফা বন্যার কবলে পড়তে হতে পারে সিলেট অঞ্চলের মানুষ কে।
বন্যাকবলিত মানুষ জানান ২য় দফা বন্যার রেষ না কাটতেই আবারও আমরা চরম অস্হিরতায় দিন পাত করছি।

জেলা প্রশাসকের তথ্যমতে, এখনো প্রায় সাড়ে ৮ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। কুশিয়ারার ১ টি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে বাঠা ছাড়া সব কটি পয়েন্টে কমতে শুরু করেছিলো, গতকাল সোমবার পুনরায় সুরমা,কুশিয়ারা, সারি নদীর ৪ টি পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করেছে পানি। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী উপজেলা গুলোতে বিশেষ সতর্কতা জারী করেছে প্রশাসন।

ভারতের চেরাপুঞ্জিতেসোমবার সকাল ৯ টা পর্যন্ত গত ৭২ ঘন্টায় বৃষ্টি পাত হয়েছে ৬৪০ মিলিমিটার। টানা বর্ষন ওউজানের ঢলে প্লাবিত হয়েছে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট,কানািঘাট ও কোম্পানিগঞ্জের আশ পাশ এলাকা। এদিকে তীব্র জলাবদ্ধতার আশংকা করা হচ্ছে সিলেট নগরী নিয়ে।

বিশেষ করে সিলেট নগরীর উপশহর,ঘাসিটুলা,মাছিমপুর,ছড়ারপার,তালতলা,চৌকিদেখী,
বাদামবাগিচা,সোবহানিঘাট,কালিঘাট,তালতলা, জামতলা,টুকের বাজার,মোগলগাও, শেখঘাট এলাকায় পানি উঠে যায়। গতকালের পানিতে ও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল নগরীর বেশী অংশ জায়গায়। গতকাল সোমবার সকাল থেকে সন্দা পর্যন্ত ১৫৬.৮ মিলিমিটার বৃষ্টি পাত হয়েছে। আগামী বুধবার পর্যন্ত সিলেটে ভারী বৃষ্টি পাত হওয়ার পূর্বাবাস রয়েছে।

সিলেট জেলা প্রশাসকের তথ্যমতে পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে গতকাল সোমবার পর্যন্ত সিলেটে ৭ লাখ ৩৩৬ জন মানুষ পানিবন্দি হয়েছেন। উল্লেখ্য গত ২৯ মে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে বন্যা দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »