সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নকলার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে শাস্তির দাবিতে গৌরীপুরে প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

শেরপুরের নকলায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিককে কথিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেয়ার প্রতিবাদে ইউএনও এবং এসিল্যান্ডের শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানা তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে দেশ রূপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি ও ক্ষমতার অপব্যবহার-প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নকলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিল শেষে ধানমহালস্থ কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ম. নূরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার।

বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, প্রেসক্লাবের সদস্য আরিফ আহমেদ, ওবায়দুর রহমান, গৌরীপুর বিএমএসএফের সহ-সভাপতি মো. আব্দুল কাদির, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, প্রচার ও দপ্তর সম্পাদক সুমন এস, অর্থ সম্পাদক শামীম আলভী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন সরকার, শ্যামল ঘোষ, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, দেলোয়ার হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রানার নি:শর্ত মুক্তির দাবিসহ উপজেলা ও এ্যাসিল্যান্ডের শাস্তির দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা তথ্য চাইবে তাই বলে কি তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল দিতে হবে ? এটা রাষ্ট্রের কোন আইনে আছে,জানতে চান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »