বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সরকারের সাইবার সিকিউরিটি আইন নতুন বোতলে পুরোনো মদ: মান্না

  • আপডেট সময়ঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

অনলাইন ডেস্কঃ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ আইন বদলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘স্বৈরাচারী সরকারের শাসনকে প্রলম্বিত করার নীল নকশা, এটা নতুন বোতলে পুরোনো মদ চালানোর হীনপ্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। দুটাই খারাপ জিনিস।’

সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট ২০২৩ এ মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের অভিযোগের প্রেক্ষিতে শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের জন্য কারাদণ্ডের বিধান পরিবর্তন করে ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান এবং জামিন অযোগ্য ধারা পরিবর্তন করে জামিনযোগ্য করা হচ্ছে।’

মান্না বলেন, ‘নতুন এই আইনে সাধারণ মানুষের জন্য কোনো সুরক্ষা দেওয়ার প্রস্তাব নেই। যাদের নাম বা পদের পেছনে সাংবাদিক তকমা নেই তাদের কী হবে? তাদের কি জামিন হবে? তাদের কারাদণ্ডের বিধান কি থেকে যাবে? দেশের বেশিরভাগ মানুষের কাছে ২৫ লাখ টাকা জরিমানার বিধান কারাদণ্ডের চেয়েও ভয়ঙ্কর, সেই ভয়েই দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে থাকবে।’

বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না গণতন্ত্র এবং মানুষের মত প্রকাশের স্বার্থে সাধারণ মানুষের কণ্ঠরোধ করে এমন ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এবং নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ করার সিদ্ধান্ত দুটোই বাতিলের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »