শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী, ৫০ থেকে ১০০ শত সিট বিশিষ্ট উন্নতি করণে ঘোষনা

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামে প্রবেশধার সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য ট্রমা সেন্টারের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন।
আজ শুক্রবার সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন এই আসনের সংসদ সদস্য এস এম আল মামুন, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক খুরশিদ আলম, পরিচালক (প্রশাসন) ডাক্তার সামিউল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার নায়হানুল বারী, সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পি পি এম,সরকারী কর্মকর্তা, স্হানীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

সীতাকুণ্ড  স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আগমন

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন হাসপাতালের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, জিন এক্সপার্ট ও রোগী ভর্তি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। নিজের ডায়াবেটিস পরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন মন্ত্রী। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।
এ সময় তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহাসড়কের পাশে অবস্থিত হাওয়ায় এখানে প্রায় সময়ই দুর্ঘটনায় আহত রোগী আসেন। এ কারণে এখানে ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা রয়েছে। আলাদা করে ট্রমা সেন্টার স্থাপন সময় সাপেক্ষ এবং ব্যয় বাহুল্য। তাই আলাদা ভবন না করে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারকে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে উন্নত করা হবে। যাতে দুর্ঘটনায় আহত যে কোন ধরনের রোগীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। এছাড়া স্হানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে এই হাসপাতালকে অগ্রাধিকার ভিত্তিতে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের দ্রুত প্রক্রিয়া শুরু করা হবে।মন্ত্রী কর্মরত ডাক্তারদের আন্তরিকতার সহিত কাজ করে যাবার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »