সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সরকারী খাস ভূমিতে পুকুর খনন, ব্যবস্থা গ্রহণের আগেই দিঘীতে রূপান্তর!

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড জঙ্গল জামিজুরী গুচ্ছ গ্রামে সরকারী খাস খতিয়ান টিলা ভূমিতে অবৈধভাবে ট্রাকে ট্রাকে মাটি বিক্রি করে প্রায় ৪ কানি জায়গায় পুকুর খনন করছে একটি চক্র।

প্রশাসনের দূরদর্শিতা ও তদারকির অভাবে তথ্য দেয়া গেলেও তার সত্যতা যাচাই করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণে দেরি হওয়ায় আনুমানিক ৪০ ফিট গভীরতায় বর্তমানে দিঘীতে রূপান্তর হয়েছে পুকুরটি।

সরকার যাদের ভালো থাকার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে, তারাই পরিবেশের ধংস করে নানান উপায়ে ভিন্ন ভিন্ন কৌশলে মাটি বিক্রি করে পরিবেশের ক্ষতি করছে।

গুচ্ছগ্রামে আশ্রিত পরিবারগুলো ক্ষমতাশীন লোকের আশ্রয়-প্রশ্রয়ে ও প্রশাসনের মানবিক সহযোগিতায় বে-আইনী নানান ব্যবসায় জড়িয়ে এখন আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে।

তারা প্রভাব খাটিয়ে এলাকাবাসীকে আয়ত্তে নিয়ে সরকারের চোখ ফাঁকি দিয়ে এই পুকুর খনন করে আসছে বলে জানা যায়।

এ পুকুর খননের ফলে আশ্রয়ন প্রকল্পে বরাদ্ধকৃত ও বিভিন্ন জায়গা থেকে আগত বার্মার ভাসমান রোহিঙ্গা নাগরিকসহ প্রায় দেড়শ পরিবারের যাতায়াত এখন হুমকীর মুখে এলাকার বাসিন্দারা।

ধারণা করা হচ্ছে শিশু ও বৃদ্ধরা বর্ষাকালে পুকুরে পরে পানিতে ডুবে যাওয়ার আশংকা করা হচ্ছে। এ বিষয়ে পুকুর খননে জড়িত ঐ এলাকার আলী ড্রাইভারের ছেলে ওসমান গণি মাটি বিক্রির কথা স্বীকার করে জানান, আশ্রয়ন প্রকল্প তৈরির সময় ব্যবহারের জন্য যে ডিপ টিউবওয়েল দিয়েছে সেটি দিয়ে সকল পরিবারের চাহিদা পূরণ হচ্ছে না।

তাই এতগুলো পরিবারের চাহিদা পূরণ করার জন্য প্রতি পরিবার থেকে ২ হাজার ৫’শ টাকা করে তুলে পুকুরটি খনন করছেন তিনি। অবশিষ্ট টাকা মাটি বিক্রি করে তুলে নিচ্ছেন বলেও জানান।

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, বিষয়টি সম্পর্কে তারা সরেজমিনে গিয়ে পুকুরটি পরিদর্শন করেন। তাদেরকে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। ভবিষ্যতে সরকারিভাবে লিজের মাধ্যমে পুকুরটি সংস্কার ও সংরক্ষণ করা দায়িত্ব নিবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »